শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৩৪ পিএম, ২০২৩-০৩-১৪
আব্দুস সবুর খান, টঙ্গী : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে জিএমপি কমিশনার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ, নাগরীকদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানকে ঘিরে দ্রব্যমূলের উর্ধ্বগতি ও ব্যবসায়ীগণের সমসাময়িক সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেব বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম (বার)। তিনি যানজট এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। কমিশনার বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলাসহ যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে। পবিত্র মাসে সাধারণ ক্রেতার জন্য দ্রব্যমূল্যের দাম যেন অস্থিতিশীল না হয় সে বিষয়ে সকল পর্যায়ের ব্যবসায়ীকে সহানুভূতিশীল থাকার আহবান জানান।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রতিনিধিগন, মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited